নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
​মোহাম্মদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার আহমেদ

​মোহাম্মদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার আহমেদ

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত কিশোর গ্যাংয়ের দুই শীর্ষ নেতা এবং অবৈধ অস্ত্রধারী আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আহমেদ মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিল। পাশাপাশি সে ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ নামক আরেকটি অপরাধী চক্রের প্রধান হিসেবেও সক্রিয়।
​র‌্যাব-২-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এসব অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
​র‌্যাব আরও জানায়, সিডিএমএস (CDMS) যাচাইয়ে গ্রেপ্তারকৃত আহমেদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে র‌্যাবের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com