নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
ছাত্রদলের রাজনীতিতে নতুন মাইলফলক: প্রাইম বিশ্ববিদ্যালয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে নেত্রকোনার ইমন

ছাত্রদলের রাজনীতিতে নতুন মাইলফলক: প্রাইম বিশ্ববিদ্যালয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে নেত্রকোনার ইমন

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী গ্রামের খান বাড়ির কৃতী সন্তান ও বজলু খানের বড় ছেলে ইমন খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নতুন এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। সম্প্রতি ঘোষিত প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে তিনি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে তার এই নতুন অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে ইমন খান বলেন, “আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। ইনশাআল্লাহ, সংগঠনের আদর্শ ধারণ করে দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”

ইমন খানের এই অর্জন ভবিষ্যতে তার রাজনৈতিক পথচলায় আরও সাফল্য বয়ে আনবে বলে আশা করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com