নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান
উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য পরিবেশে পালিত হয়েছে জাতীয় দৈনিক ‘আজকালের কণ্ঠ’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজানের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানিয়ে বলেন, “দেশ ও জাতির স্বার্থে লেখনি অব্যাহত রাখতে হবে যাতে কোনো স্বৈরাচার আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।”

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাংবাদিক নেতারা পত্রিকাটির গত ৫ বছরের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত বক্তারা উল্লেখ করেন যে, সাধারণত সংবাদপত্রের আয়োজনে রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের আধিক্য দেখা গেলেও, আজকালের কণ্ঠ শুধুমাত্র সাংবাদিকদের গুরুত্ব দিয়ে এক ব্যতিক্রমী ও সম্মানজনক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকলের সময়ের সম্পাদক নুর হাকিম, দৈনিক শেষ কথা’র সম্পাদক ইউনুস সোহাগ, ব্যবসায়ী ইকবাল তালুকদার, উইং কমান্ডার (অব.) মশিউর রহমান লাভলু, মুজাহিদুল ইসলাম শাহীনসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

এছাড়াও পত্রিকাটির মফস্বল সম্পাদক রাণী সরকার, সহ-সম্পাদক কবির হোসেন খান ও বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com