নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
রাজউকের কুশীলবদের ‘আলাদিনের চেরাগ’: শূন্য থেকে কোটিপতি দেড় ডজন কর্মকর্তা!

রাজউকের কুশীলবদের ‘আলাদিনের চেরাগ’: শূন্য থেকে কোটিপতি দেড় ডজন কর্মকর্তা!

রাজধানীর পরিকল্পিত উন্নয়নের কারিগর ‘রাজউক’ এখন একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অবৈধ সম্পদ গড়ার নিরাপদ কারখানায় পরিণত হয়েছে। ইমারত পরিদর্শক থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর—চাকরির নামে যেন ‘আলাদিনের চেরাগ’ হাতে পেয়েছেন এমন প্রায় দেড় ডজন কর্মকর্তার অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নকশা অনুমোদন, দরপত্র নিয়ন্ত্রণ আর নোটিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন বহুতল ভবন, ফ্ল্যাট ও বিলাসবহুল প্লট। স্ত্রী-সন্তানদের নামে ব্যবসা প্রতিষ্ঠান আর দামী গাড়ির মালিক বনে যাওয়া এই চক্রটির শিকড় রাজউকের অলিগলিতে এতটাই গভীরে যে, ১৭ গ্রেডের সামান্য কর্মচারীও এখন কোটি কোটি টাকার মালিক।

প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও বর্তমানে দুদকের জালে আটকা পড়েছেন মনিরুজ্জামান, শফিউল্লাহ বাবু, আমীর খসরু ও জাফর সাদেকের মতো ১৫ জন রাঘববোয়াল।

১৯৫৬ সালের ডিআইটি থেকে আজকের রাজউক—ঢাকার আধুনিকায়নের স্বপ্ন নিয়ে কাজ শুরু করলেও একদল দুর্নীতিবাজের পকেট ভরার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সেবাধর্মী প্রতিষ্ঠানটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com