নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
শরীয়তপুর জেলা রেজিস্ট্রি অফিসে ‘ঘুষের মচ্ছব’: বেপরোয়া রেজিস্ট্রার হেলেনা ও বড়বাবু জাকির!

শরীয়তপুর জেলা রেজিস্ট্রি অফিসে ‘ঘুষের মচ্ছব’: বেপরোয়া রেজিস্ট্রার হেলেনা ও বড়বাবু জাকির!

শরীয়তপুর জেলা রেজিস্ট্রি অফিস এখন দুর্নীতির নিরাপদ দুর্গে পরিণত হয়েছে। জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীন এবং প্রধান সহকারী (বড়বাবু) মো. জাকির হোসেনের নেতৃত্বে চলা ‘ঘুষ সিন্ডিকেটে’ জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

দলিল লেখক ও সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রতিটি দলিলে নির্দিষ্ট হারে কমিশন না দিলে ফাইল ছাড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকারের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও এই কার্যালয়ে থামছে না ঘুষের এই প্রকাশ্য মহোৎসব।

​সূত্র জানায়, বড়বাবু জাকির হোসেনের মাধ্যমেই মূলত সকল অবৈধ লেনদেন সম্পন্ন হয়। জমির শ্রেণি পরিবর্তন, ভুয়া দাতা-গ্রহীতা সাজানো এবং পর্চা জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। অভিযোগ রয়েছে, প্রতিটি দলিলের জন্য জেলা রেজিস্ট্রারের নামে নির্ধারিত হারে ‘স্পিড মানি’ আদায় করা হয়। যারা এই চাঁদা দিতে অস্বীকার করেন, তাদের নানা অজুহাতে দিনের পর দিন হয়রানি করা হয়। এমনকি অফিসের পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় অংশই এই অনৈতিক বাণিজ্যের সুবিধাভোগী।

​ভুক্তভোগীদের দাবি, রেজিস্ট্রার হেলেনা পারভীন ও জাকিরের এই দাপটের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের আশীর্বাদ। ফলে বারবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং ঊর্ধ্বতন মহলে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। বরং অভিযোগকারীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানা গেছে। শরীয়তপুরের সাধারণ মানুষ এখন এই ‘দুর্নীতির অভিশাপ’ থেকে মুক্তি পেতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com