রাজধানীর তেজগাঁও গণপূর্ত সম্পদ বিভাগে হিসাব সহকারী হিসেবে কর্মরত মাহফুজুর রহমানের বিরুদ্ধে উঠেছে সীমাহীন ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগ।
বিগত সরকারের প্রভাব খাটিয়ে তিনি কার্যালয়টিতে দীর্ঘ দিন ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছেন। অভিযোগ রয়েছে, প্রতিটি বিল পাস এবং কাজের অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কমিশন না দিলে ফাইল আটকে রাখা হয়। এমনকি তার চাহিদামতো অর্থ না পেলে ঠিকাদারদের নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, নামে হিসাব সহকারী হলেও মাহফুজের ক্ষমতা দাপুটে কর্মকর্তাদের চেয়েও বেশি। গণপূর্তের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ ও বিল ছাড়ের ক্ষেত্রে তিনি গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। ঠিকাদারদের দাবি, প্রতিটি ছোট-বড় বিল উত্তোলনে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমিশন গুণতে হয় মাহফুজকে। যারা তার কথা শোনেন না, তাদের ফাইল মাসের পর মাস ধুলো জমিয়ে পড়ে থাকে।
বিগত সরকারের ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না কেউ। এই দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে।
সাধারণ মানুষ ও ভুক্তভোগী ঠিকাদারদের দাবি, অনতিবিলম্বে তেজগাঁও গণপূর্তের এই দুর্নীতির মূল হোতাকে অপসারণ করে তার অর্জিত সম্পদের সঠিক তদন্ত করা হোক। অন্যথায় সরকারি এই সেবামূলক প্রতিষ্ঠানটি দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হবে।
Leave a Reply