ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গত ৩০ মার্চ শুরু হওয়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ৪ দিনব্যাপী ৪র্থ আর্মি স্টাফ টকস (AST) ২০২৬ আজ ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সফলভাবে শেষ হয়েছে।
এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল-এর নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধিদল এবং তুরস্কের পক্ষে হেড অব মিলিটারি রিলেশন্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের কর্নেল কাদের ওজিউরেকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
ফলপ্রসূ এই আলোচনায় উভয় দেশের সেনাবাহিনী প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের সক্ষমতা বৃদ্ধি, যৌথ মহড়ার আয়োজন এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন, যা ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply