নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
​লালমোহনে পৈতৃক ভিটা নিয়ে রক্তাক্ত সংঘর্ষ: চাচার হামলায় এতিম তিন বোন আহত, সাংবাদিক ভাতিজিও রেহাই পাননি

​লালমোহনে পৈতৃক ভিটা নিয়ে রক্তাক্ত সংঘর্ষ: চাচার হামলায় এতিম তিন বোন আহত, সাংবাদিক ভাতিজিও রেহাই পাননি

ভোলার লালমোহনে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও তার সহযোগীদের দফায় দফায় নৃশংস হামলায় রক্তাক্ত হয়েছেন তিন এতিম বোন, যাদের মধ্যে একজন নারী সাংবাদিকও রয়েছেন।

গত মঙ্গলবার (২৪ মার্চ) ও বুধবার (২৫ মার্চ) উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনু হাওলাদার বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে আব্দুল হামিদের মৃত্যুর পর তার অসহায় পরিবারটি চট্টগ্রামে চলে গেলে সেই সুযোগে পৈতৃক বসতভিটা দখল করে নেন চাচা ইসমাইল হাওলাদার; তবে তিন বছর আগে কন্যারা এলাকায় ফিরে নিজেদের জায়গায় ঘর তুললে শুরু হয় নতুন বিরোধ।

ভুক্তভোগীদের অভিযোগ, গত মঙ্গলবার কুলসুমের শিশুপুত্রকে মারধরের প্রতিবাদ করায় ইসমাইল, তার নাতি ইলিয়াস ও শফিকসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তিন বোন—কুলসুম (৩২), সাংবাদিক জিনাদ নুসাইবা (২৫) ও রাবেয়ার (২২) ওপর ঝাঁপিয়ে পড়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এমনকি পরদিনও পুনরায় হামলা চালিয়ে তাদের যাতায়াতের পথে কাঁটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়, যা পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। বর্তমানে গুরুতর আহত কুলসুম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং অভিযুক্ত ইসমাইল হাওলাদার জমিটি তার ছেলের দাবি করলেও দীর্ঘ সময় দখলের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com