নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার কেরানীগঞ্জের বিদ্যুৎ বিপর্যয়—অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে চাই স্থায়ী সমাধান
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন ৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন ৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত ভোট, গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাত ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন অফিসার আব্দুল মালেক। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭টি পদে আওয়ামী পন্থী, ৭টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও একটিতে জামায়াত পন্থী প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোন প্যানেল ঘোষণা করে প্রার্থী দেয়নি।

আওয়ামীপন্থীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন, সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা বেগম ও সদস্য রেজাউল করিম ।

বিএনপির আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য আল আমিন ও ফোরকান উদ্দিন জয়লাভ করেছেন।

অপরদিকে জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ৬৮৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৫৪টি।

ভোট গণনা শুরু হলে সন্ধ্যায় সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালট উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ করেন। পরে ভোট গণনা স্থগিত করা হয়।

রোববার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে ভোট গণনা শুরু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com