নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
​মাদক কারবারিদের সাথে সখ্যতা: সাভার মডেল থানার অপারেশন পরিদর্শক হেলাল উদ্দিন ‘ক্লোজড’ ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন চালুর নির্দেশ সব উন্নয়ন কর্তৃপক্ষকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার কৃষকের প্রাপ্য বাজেটের টাকা আত্মসাতের অভিযোগ দিগন্ত, সীমান্ত, মীরবাড়ী ও মানহানি: জাতীয় আলোচনার কেন্দ্রে এক প্রতিমন্ত্রী মোটা অংকের মাসোহারার বিনিময়ে গুলশানের অন্ধকার জগত নিয়ন্ত্রণ করছে গুলশান থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান এবং ফাঁড়ি ইনচার্জ সালমান ফারশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান চিলমারী নদীবন্দর প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে ঘিরে মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা

জামালপুর সমিতি গাজীপুর নবগঠিত কমিটি ঘোষণা

কাজল ইব্রাহীম
গাজীপুরে বসবাসরত জামালপুরবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও কল্যাণমূলক সংগঠন জামালপুর সমিতি গাজীপুর (জাসগা)-এর নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক নেতৃবৃন্দ ও সদস্যরা।
‎নবগঠিত কমিটিতে আব্দুর রাজ্জাক প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন ডিউ, যিনি টানা ছয়বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের ধারাবাহিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি শরিফ আকন্দ দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা ও নিবেদিত প্রাণ নেতৃত্ব জাসগার অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে।
‎সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ পূর্বে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
‎জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলামের অন্তর্ভুক্তি নবীন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সদস্যবৃন্দ।

‎নবগঠিত এ কমিটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আহ্বায়ক কমিটির সভাপতি ফরিদুল ইসলাম এবং সদস্য সচিব কামরুল ইসলাম। তাঁদের নেতৃত্বে আহ্বায়ক কমিটি সফলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে নতুন কমিটির কাঠামো প্রস্তুত করে। পরবর্তীতে সংগঠনের সাবেক সভাপতি ও পাঁচবারের সফল সভাপতি হাফিজুর রহমান মুন্না আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটি ঘোষণা করেন।

‎জাসগার ইতিহাসে বিশেষ ভাবে স্মরণীয় নাম হাফিজুর রহমান মুন্না। প্রতিষ্ঠালগ্ন থেকে তাঁর আত্মত্যাগ, দূরদর্শিতা, নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রম সংগঠনটিকে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্মে পরিণত করেছে। তিনি পাঁচবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর অবদান জাসগার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।
‎সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রথম প্রতিষ্ঠাতা আব্দুল্লা আল মামুনের দূরদর্শী চিন্তা, নিরলস পরিশ্রম ও ত্যাগের ফসল আজকের এই সুপ্রতিষ্ঠিত জাসগা। ধাপে ধাপে, হাটি হাটি পা পা করে তিনি যে বীজ রোপণ করেছিলেন, আজ তা একটি সুদৃঢ় সামাজিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

‎এছাড়া প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ইকবাল হোসেনের অবদানও সংগঠনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সততা, নিষ্ঠা ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা সংগঠনের ভিত্তিকে মজবুত করেছে।

‎নবগঠিত কমিটির প্রতিটি সদস্য এবং অতীতের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ, শ্রম ও আন্তরিকতার কারণেই আজ জামালপুর সমিতি গাজীপুর (জাসগা) একটি সুসংগঠিত, সম্মানিত ও প্রাণবন্ত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

‎নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  জাসগা কোনো ব্যক্তির নয়, এটি সকল জামালপুরবাসীর সম্মিলিত ঐক্যের প্রতীক। আমরা অতীতের অর্জনকে ধারণ করে ভবিষ্যতের উন্নয়ন, ভ্রাতৃত্ব, মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতির লক্ষ্যে একযোগে কাজ করে যাব।
‎তাঁরা আরও বলেন,  সংগঠনের প্রতিটি সদস্য আমাদের শক্তি। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু লক্ষ্য একটাই—জাসগার অগ্রগতি ও জামালপুরবাসীর কল্যাণ।

‎পরিশেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে জাসগার সকল সদস্য, শুভানুধ্যায়ী, গাজীপুরে বসবাসরত জামালপুরবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী জামালপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জানানো হয়।

‎মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়, তিনি যেন সংগঠনের সকল প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, নেক হায়াত ও কল্যাণময় জীবন দান করেন। পাশাপাশি জাসগার উত্তরোত্তর উন্নয়ন, ঐক্য, সাফল্য এবং মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার তৌফিক দান করেন।
‎ঐক্যের শক্তিতে, সেবার অঙ্গীকারে এবং উন্নয়নের প্রত্যয়ে এগিয়ে যাক জামালপুর সমিতি গাজীপুর (জাসগা)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com