নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
গাজীপুর,শ্রীপুরে বিএনপি নেতা জমির হোসেনের সংবাদ সম্মেলন

গাজীপুর,শ্রীপুরে বিএনপি নেতা জমির হোসেনের সংবাদ সম্মেলন

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক মানহানিকর অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা জমির হোসেন।

রবিবার(১২এপ্রিল) দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জমির হোসেন বলেন, তার প্রতিবেশী কবির হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জমির হোসেন বলেন,বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিরোধের কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, হয়রানিমূলক মানহানিকর অপপ্রচার দিয়ে আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

তিনি আরো বলেন, আমি হার্টের রোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব মিথ্যা অপপ্রচার কোনভাবে মেনে নিতে পারছি না। আমি সাংবাদিক ভাইদের বলে রাখি এ কারণে যদি আমার মৃত্যু হয় সে জন্য কবির হোসেন দায়ী থাকবে। আমি কবির হোসেনের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই এলাকার মৃত রহম আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক বলেন, প্রতিবেশী কবির হোসেনের সাথে দীর্ঘ ১২ বছর পুর্বে বিরোধপূর্ণ জমি নিয়ে মীমাংসা হয়ে যায়।
বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর উক্ত কবির হোসেন আমার ১০টি গাছ কেটে নিয়ে গেছে এবং আমার জমি দখলে নেওয়ার পায় তারা চালাচ্ছে। এছাড়াও কবির আমাকে হত্যার হুমকি দিচ্ছে, বর্তমানে আমি পরিবার-পরিজন নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছি।

ভুক্তভোগী অপর প্রতিবেশী কুতুব উদ্দিনের পুত্র এবাদুল ইসরাম মফিজুল বলেন, ৫ আগস্টের পর কবির হোসেন সরকারী রাস্তা থেকে ইট উঠাইয়া নিয়ে গিয়ে সরকারী রাস্তা নিজের দখল করেছে। ওই রাস্তার পাশে আমাদের জমি সে জোরপূর্বক হলে নিতে চাই। প্রতিকার চেয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে, কবির হোসেন আমাকে হত্যার হুমকি দেয়। বর্তমানে কবির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com