নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতি বন্ধের নির্দেশ

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দোকান ও শপিংমলের পাশাপাশি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ৪ এপ্রিল ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেন। এই একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নির্দেশনা অনুযায়ী- সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। রাস্তার পাশের সকল বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বাধ্যতামূলকভাবে নেভাতে হবে। চলমান সকল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে বিদ্যুৎ বিভাগ থেকে জ্বালানি সাশ্রয়ের এই প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল, যা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন কার্যকর হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের ওপর চাপ অনেকটাই কমবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com