ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) কারখানাটি সরেজমিন পরিদর্শন শেষে তিনি হতাহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ক্ষতিগ্রস্তদের নিচের হারে সহায়তা প্রদান করা হবে:
কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সরকার দগ্ধদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মন্ত্রী।
”কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে বিপন্ন না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থান গ্রহণ করছি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
— আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বেশ কয়েকজন শ্রমিক হতাহত হয়েছেন।
Leave a Reply