নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
​মাদক কারবারিদের সাথে সখ্যতা: সাভার মডেল থানার অপারেশন পরিদর্শক হেলাল উদ্দিন ‘ক্লোজড’ ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন চালুর নির্দেশ সব উন্নয়ন কর্তৃপক্ষকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার কৃষকের প্রাপ্য বাজেটের টাকা আত্মসাতের অভিযোগ দিগন্ত, সীমান্ত, মীরবাড়ী ও মানহানি: জাতীয় আলোচনার কেন্দ্রে এক প্রতিমন্ত্রী মোটা অংকের মাসোহারার বিনিময়ে গুলশানের অন্ধকার জগত নিয়ন্ত্রণ করছে গুলশান থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান এবং ফাঁড়ি ইনচার্জ সালমান ফারশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান চিলমারী নদীবন্দর প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে ঘিরে মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।’

প্রেস সচিব বলেন, প্রধানমনন্ত্রী একটি কথা বলেছেন যে, একটি কুকুরকে মারা হচ্ছে, একজন মানুষকে মেরে ফেলছে আর আমরা বসে বসে ভিডিও করছি। এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ রয়েছে- এগুলো জাগিয়ে তোলা দরকার। সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের কথা শুনেছেন। তিনি বলেছেন যে, আগামী দিনগুলোতে মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মতবিনিময় করবেন।

এই মতবিনিময় সভায় বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভি’র জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভি’র গাউসুল আজম বিপু, দেশ টিভি’র মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভি’র ফাহিম আহমেদ, নাগরিক টিভি’র ইরফানুল হক নাহিদ, আরটিভি’র ইলিয়াস হোসেন, বাংলা টিভি’র এম এম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ সময় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com