নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা উন্নয়নের তকমা বনাম বাস্তবতার কষাঘাত: জনজীবনের চরম সংকট ও উত্তরণের পথ বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুই দিন বসবে ভার্চুয়াল হাইকোর্ট তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী জাল সনদে বিমানের চাকরি: শোকজ নোটিশে কারিগরি ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগের হুমকি মাসুমের! রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ
গাবতলীতে ডিএমপির সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট: লক্কর-ঝক্কর বাস চলাচলে কঠোর বার্তা

গাবতলীতে ডিএমপির সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট: লক্কর-ঝক্কর বাস চলাচলে কঠোর বার্তা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৬ মার্চ) বেলা ২টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে এক বিশেষ সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযান ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এবং মিরপুর ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​সভায় বাস মালিক-শ্রমিক ও চালকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​যাত্রীদের সঙ্গে মার্জিত ও ভদ্র আচরণ করা।
​নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় থেকে বিরত থাকা।
​ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর বাস সড়কে না নামানো।
​সড়ক পরিবহন আইন ও শৃঙ্খলা মেনে চলা।
​আলোচনা সভা শেষে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লক্কর-ঝক্কর বাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

​ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com