বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে উত্তরার আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
আজ বিকেলে গাজীপুর বোর্ড বাজারে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply