নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মাঠের ফসল, কৃষিতে বিপর্যয়

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মাঠের ফসল, কৃষিতে বিপর্যয়

হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গার কৃষিভাণ্ডারে নেমে এসেছে বিপর্যয়ের ছায়া। গত মঙ্গলবার রাতে মাত্র এক ঘণ্টার প্রবল ঝড়ো-বৃষ্টিতে জেলার ফসলের মাঠে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে ভুট্টা, বোরো ধান, পান ও আমের গুটিসহ বিভিন্ন ফসলের মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে ভুট্টার ক্ষেতগুলোর ক্ষয়-ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। অধিকাংশ জমির ভুট্টা গাছ ঝড়ের তোড়ে মাটির সঙ্গে নুয়ে পড়েছে, যা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে আবাদকৃত ফসলের মধ্যে প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, যার পরিমাণ প্রায় ২৬৩ হেক্টর। এছাড়া ৬০ হেক্টর বোরো ধান, ৪১ হেক্টর কলা, ১১ হেক্টর পেঁপে, ৫ হেক্টর আম, ১২ হেক্টর সবজি এবং ৩ হেক্টর জমির পান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পরপরই কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ফলনে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও উৎপাদনের ওপর এর প্রভাব নিরুপণে কার্যক্রম শুরু করেছে।

এ-বিষয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী বলেন, ‘হঠাৎ ঝড় ও ভারী বৃষ্টিপাতে ফসলের মাঠ আক্রান্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি একই সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা কৃষকদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। ৬০ হেক্টর বোরো ধান, ৪১ হেক্টর কলা, ১১ হেক্টর পেঁপে, ৫ হেক্টর আম, ১২ হেক্টর সবজি এবং ৩ হেক্টর জমির পান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।’

এদিকে, ঝড়োবৃষ্টির কবলে পড়ে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ভেঙে পড়েছে। এতে রাতভর জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হয়, যা পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় স্বাভাবিক করা সম্ভব হয়। বর্তমানে ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষকদের পাশে দাঁড়াতে ও পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। জেলা প্রশাসন কাজ করছে। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার চেষ্টা করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com