নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
রোনালদো নেইমার গেছে, মেসি গেলেও কিছু বদলাবে না : লা লিগা সভাপতি

রোনালদো নেইমার গেছে, মেসি গেলেও কিছু বদলাবে না : লা লিগা সভাপতি

লিওনেল মেসি কি বার্সেলোনায় থাকবেন? গত মৌসুমে যে কাণ্ড হলো, তাতে মেসির আর বার্সার সঙ্গে ঘর করা কঠিন। আগামী মৌসুমে ‘ফ্রি’ ট্রান্সফারেই যে কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন আর্জেন্টাইন খুদেরাজ। ম্যানচেস্টার সিটিতে তিনি চলেই যাবেন, ধরে নিয়েছেন অনেকে।
মেসি চলে যেতে পারেন, মানছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও। তবে কিছুটা দম্ভ নিয়েই যেন বললেন, মেসি চলে গেলেও লা লিগার তাতে কিছু যাবে আসবে না।
বার্সা বোর্ডের সঙ্গে নানা বিরোধের জেরে গত আগস্টে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। যে ক্লাবটিতে ১৩ বছর বয়সে এসেছিলেন, ৩৩ বছর পেরিয়ে সেটি ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা কি এতটাই সহজ ছিল? মেসি কতটা বিতশ্রদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, আন্দাজ করাই যায়।
কিন্তু বার্সা এই জায়গায় একটি খেল খেলেছে। এমনিতে লা লিগার মৌসুম শেষ হয় জুনে। চুক্তি অনুযায়ী, ক্লাব ছাড়তে হলে মৌসুম শেষেই জানাতে হবে মেসিকে। করোনার কারণে মৌসুম শেষ হওয়ার সময় পিছিয়ে যায় আগস্টে। সেই হিসেবে মৌসুম শেষেই জানিয়েছেন মেসি। কিন্তু জুনে জানানোর নিয়ম ছিল, এমন কথা বলে আর্জেন্টাইন খুদেরাজকে আটকে দেয় বার্সা।
মেসি চাইলে আইনি লড়াইয়ে যেতে পারতেন। কিন্তু যে ক্লাবটি তাকে পেলে-পুষে বড় করেছে, তাদের বিরুদ্ধাচারণ করতে চাননি। তাই আরেকটি মৌসুম থেকে যেতে রাজি হন।
মেসির সঙ্গে প্রকাশ্য একটা বিরোধ লেগে গিয়েছিল বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের। অক্টোবরেই তিনি পদত্যাগ করেন। এতে করে মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত বদলাতেও পারেন, আশা করছেন ভক্তরা।
তবে মেসি চলে যেতে পারেন, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে লা লিগা। লিগের সভাপতি হাভিয়ের তেবাস যেমন বললেন, ‘আমরা চাইব মেসি লা লিগায় থাকুক। কিন্তু রোনালদো আর নেইমারও কিন্তু চলে গেছে। তাতে কোনো কিছু বদলে যায়নি। আমরা প্রস্তুত আছি।’
প্রসঙ্গত, ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইতে পারি জমান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পরের বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যান পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com