নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব

কুষ্টিয়ায় ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২

ভেড়ামারা পাওয়ার হাউজ যাত্রী ছাউনির সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা নিহত হন বলে ভেড়ামারা থানার ওসি শাহ জামাল জানান।
নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ক্রর্ফোডনগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৩) ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে রিংকু হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে কুষ্টিয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়লে এর আরোহী রিংকু ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া অপর আরোহী পারভেজ আহত হন। তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা যান বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ট্রাকটিকে পুলিশ শনাক্ত করতে পারেনি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ওসি শাহ জামাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com