নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
​মাদক কারবারিদের সাথে সখ্যতা: সাভার মডেল থানার অপারেশন পরিদর্শক হেলাল উদ্দিন ‘ক্লোজড’ ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন চালুর নির্দেশ সব উন্নয়ন কর্তৃপক্ষকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার কৃষকের প্রাপ্য বাজেটের টাকা আত্মসাতের অভিযোগ দিগন্ত, সীমান্ত, মীরবাড়ী ও মানহানি: জাতীয় আলোচনার কেন্দ্রে এক প্রতিমন্ত্রী মোটা অংকের মাসোহারার বিনিময়ে গুলশানের অন্ধকার জগত নিয়ন্ত্রণ করছে গুলশান থানার ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান এবং ফাঁড়ি ইনচার্জ সালমান ফারশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান চিলমারী নদীবন্দর প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে ঘিরে মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের ফ্যাসিবাদের আইকন।

তিনি দাবি করেন, স্বাধীনতার পর দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছিল।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) আয়োজিত ‘আওয়ামী শাসনে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহমুদুর রহমান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং ভিন্নমত দমনের প্রবণতা ছিল।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সম্পাদক, সাংবাদিক নেতা ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com