নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
​মোহাম্মদপুরে র‍্যাবের সাড়াসি অভিযান: তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘কাইল্লা জাহাঙ্গীর’ গ্রেফতার মোহাম্মদপুরে ডিবির সাঁড়াশি অভিযান: কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড-ইন-কমান্ড শাহিন গ্রেপ্তার রাজধানীর ফুসফুসে মাদকের বিষ: নবী-নিপা দম্পতির ভয়ংকর সিন্ডিকেট এনসিপিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের যোগদান; নতুন ধারার রাজনীতির অঙ্গীকার ছাত্রদলের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা ডুজার, ঢাবি উপাচার্যকে স্মারকলিপি সাভারে সাবেক মেম্বারের জমি দখল ও সপরিবারে হত্যার হুমকি: আপন মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নরকখ্যাত মোহাম্মদপুরের মুক্তি কি আসন্ন? প্রশাসনের সদিচ্ছা, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতাই একমাত্র পথ প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন ​সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই সাংবাদিকতার প্রধান শর্ত: বিচারপতি আব্দুল হাকিম
​মোহাম্মদপুরে র‍্যাবের সাড়াসি অভিযান: তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘কাইল্লা জাহাঙ্গীর’ গ্রেফতার

​মোহাম্মদপুরে র‍্যাবের সাড়াসি অভিযান: তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘কাইল্লা জাহাঙ্গীর’ গ্রেফতার

রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং কিশোর গ্যাং লিডার ‘কাইল্লা জাহাঙ্গীর’কে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

​ র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি চৌকস দল সাড়াসি অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ এলাকাটি ঘেরাও করে রাখার পর কাইল্লা জাহাঙ্গীরকে তার সহযোগীদেরসহ আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

​ পুলিশ ও র‍্যাবের তথ্যমতে, কাইল্লা জাহাঙ্গীর মোহাম্মদপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার এবং কিশোর গ্যাং পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা এবং সাধারণ মানুষকে জিম্মি করার পেছনে তার মূল ভূমিকা ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

​এ বিষয়ে র‍্যাবের একজন পদস্থ কর্মকর্তা জানান, “মোহাম্মদপুর এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। কাইল্লা জাহাঙ্গীর এলাকার তালিকাভুক্ত অপরাধী। তাকে গ্রেফতারের ফলে ওই এলাকার অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে কমে আসবে।”

এদিকে কুখ্যাত এই সন্ত্রাসী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মোহাম্মদপুর ও আশপাশের সাধারণ মানুষের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

​গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com