নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
রাজধানীর ফুসফুসে মাদকের বিষ: নবী-নিপা দম্পতির ভয়ংকর সিন্ডিকেট এনসিপিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের যোগদান; নতুন ধারার রাজনীতির অঙ্গীকার ছাত্রদলের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা ডুজার, ঢাবি উপাচার্যকে স্মারকলিপি সাভারে সাবেক মেম্বারের জমি দখল ও সপরিবারে হত্যার হুমকি: আপন মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নরকখ্যাত মোহাম্মদপুরের মুক্তি কি আসন্ন? প্রশাসনের সদিচ্ছা, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতাই একমাত্র পথ প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন ​সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই সাংবাদিকতার প্রধান শর্ত: বিচারপতি আব্দুল হাকিম অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তায় আপসহীন বিমান বাহিনী: কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত জেন্ডার সংবেদনশীলতা বাড়াতে গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী
সাভারে সাবেক মেম্বারের জমি দখল ও সপরিবারে হত্যার হুমকি: আপন মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাভারে সাবেক মেম্বারের জমি দখল ও সপরিবারে হত্যার হুমকি: আপন মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাভারে নিজের ক্রয়কৃত জমি ফিরে পেতে গিয়ে আপন মামা ও মামাতো ভাইয়ের হাতে দফায় দফায় হামলা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন মো. আবুল হোসেন (৬৩) নামে এক সাবেক ইউপি মেম্বার।

বর্তমানে তিনি পৈতৃক ভিটা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় গত ১৯শে এপ্রিল সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধ।

​ অভিযোগ সূত্রে জানা গেছে, সাভারের কলমা এলাকার সাবেক মেম্বার আবুল হোসেন ২০০৯ সালে ২ শতাংশ জমি ক্রয় করে সেখানে নিজের মামা মফিজ উদ্দিনকে সাময়িকভাবে বসবাসের সুযোগ করে দেন। পরবর্তীতে আবুল হোসেন অসুস্থ হয়ে পড়লে এবং আর্থিক সংকটে পড়লে নিজের জমিটি ছেড়ে দেওয়ার জন্য মামাকে অনুরোধ করেন। কিন্তু জমি ছেড়ে না দিয়ে উল্টো মফিজ উদ্দিন, তার ছেলে শুকুর আলী এবং স্ত্রী সুলতানা বেগম বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে তাকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

​ ভুক্তভোগী আবুল হোসেন জানান, ২০২২ সালের জুন মাসে জমি ছাড়ার কথা বলতে গেলে ১ নং বিবাদী মফিজ উদ্দিন তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। ওই হামলায় গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর ২০২৫ সালের জানুয়ারি মাসে তার স্ত্রী জমি ফেরত চাইতে গেলে বিবাদীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে, যার ফলে তিনি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।

​ গত ১৯শে এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় আবুল হোসেন ও তার স্ত্রী পুনরায় জমিটি ফেরত চাইলে বিবাদীরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তাদের ঘিরে ধরে। অভিযোগ অনুযায়ী, বিবাদীরা হুমকি দিয়ে বলে যে, “এই জমি নিয়ে আর কথা বললে হত্যা করে লাশ নদীতে গুম করে ফেলা হবে।” বর্তমানে প্রাণের ভয়ে সপরিবারে দ্বারে দ্বারে ঘুরছেন এই সাবেক জনপ্রতিনিধি।

​ একজন সফল সাবেক মেম্বার হয়েও জীবনের শেষ প্রান্তে এসে নিঃস্ব আবুল হোসেন বিলাপ করতে করতে বলেন, “আমি মানুষের সেবা করতে গিয়ে নিজের জন্য কিছু করিনি। আজ আমি নিজের জমি ফিরে পাচ্ছি না, উল্টো সপরিবারে হত্যার হুমকির মধ্যে আছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

​উল্লেখ্য, এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী সাভার মডেল থানা ছাড়াও র‍্যাব-৪, পুলিশ সুপার (ঢাকা), ডিআইজি এবং দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের বিভিন্ন উচ্চপদস্থ দপ্তরে অনুলিপি প্রেরণ করেছেন।

​এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com