নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
মোহাম্মদপুরে ডিবির সাঁড়াশি অভিযান: কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড-ইন-কমান্ড শাহিন গ্রেপ্তার রাজধানীর ফুসফুসে মাদকের বিষ: নবী-নিপা দম্পতির ভয়ংকর সিন্ডিকেট এনসিপিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের যোগদান; নতুন ধারার রাজনীতির অঙ্গীকার ছাত্রদলের সকল কর্মসূচি বর্জনের ঘোষণা ডুজার, ঢাবি উপাচার্যকে স্মারকলিপি সাভারে সাবেক মেম্বারের জমি দখল ও সপরিবারে হত্যার হুমকি: আপন মামা ও মামাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নরকখ্যাত মোহাম্মদপুরের মুক্তি কি আসন্ন? প্রশাসনের সদিচ্ছা, রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতাই একমাত্র পথ প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন ​সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাই সাংবাদিকতার প্রধান শর্ত: বিচারপতি আব্দুল হাকিম অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তায় আপসহীন বিমান বাহিনী: কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত
রাজধানীর ফুসফুসে মাদকের বিষ: নবী-নিপা দম্পতির ভয়ংকর সিন্ডিকেট

রাজধানীর ফুসফুসে মাদকের বিষ: নবী-নিপা দম্পতির ভয়ংকর সিন্ডিকেট

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বর্তমানে নুরনবী (২৯) ও তার স্ত্রী নিপা বেগমের (২৬) ভয়ংকর মাদক সিন্ডিকেটের কবলে পড়ে বিষাক্ত হয়ে উঠেছে, যেখানে বারবার কারাবরণ ও একাধিক মামলা সত্ত্বেও এই দম্পতি জামিনে বেরিয়ে এসে আরও শক্তিশালী হয়ে তাদের মাদক সাম্রাজ্য পরিচালনা করছে

অনুসন্ধানে দেখা যায়, নুরনবীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও শাহবাগ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং সর্বশেষ গত ২৫ অক্টোবর ৫০০ গ্রাম মাদকসহ সস্ত্রীক গ্রেপ্তার হলেও তারা দ্রুত ছাড়া পেয়ে বর্তমানে আত্মগোপনে থেকে তাদের বিশাল বাহিনী দিয়ে উদ্যান এলাকায় মাদক কেনাবেচা আশঙ্কাজনক হারে বাড়িয়ে দিয়েছে।

এই সিন্ডিকেটের অর্থের জোগান ও হিসাব নিয়ন্ত্রণ করে নিপা বেগম, আর তাদের গাঁজার পাইকারি সরবরাহ করে বরিশালের মেহেন্দিগঞ্জের আমিনুল ইসলাম মোল্লা (৩২); যার বিরুদ্ধে ক্যাম্পাস ছাত্র সাম্য হত্যা মামলায় জড়িত থাকার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

বর্তমানে হাসিনা, বস্তা কামাল, রঞ্জু, মুস্তাকিম ও নাজমুলসহ প্রায় ১৫-২০ জনের একটি সক্রিয় দল নিয়ে নবী-নিপা দম্পতি পুরো উদ্যানে মাদকের রাজত্ব কায়েম করেছে, যা প্রশাসনের নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ দর্শনার্থী ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com