নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে কৃষক কার্ডসহ সরকারের বহুমুখী পরিকল্পনা বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা উন্নয়নের তকমা বনাম বাস্তবতার কষাঘাত: জনজীবনের চরম সংকট ও উত্তরণের পথ বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুই দিন বসবে ভার্চুয়াল হাইকোর্ট তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী জাল সনদে বিমানের চাকরি: শোকজ নোটিশে কারিগরি ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগের হুমকি মাসুমের! রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান তিনি। 

তুরস্কে চলমান আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তার গ-ি পেরিয়ে আরও সক্রিয় ও ফলপ্রসু ভূমিকা রাখতে হবে।

এছাড়াও আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি তহবিলের জোগান বাড়ানো, রাখাইনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ড. রহমান আরও জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি, উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং টেকসই আন্তর্জাতিক সহযোগিতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com