নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
টঙ্গী পূর্ব থানায় নতুন ওসি (তদন্ত) জিল্লুর রহমান: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

টঙ্গী পূর্ব থানায় নতুন ওসি (তদন্ত) জিল্লুর রহমান: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

শাহ রফিকুজ্জামান মিথুন,টঙ্গী:

টঙ্গী পূর্ব থানা-এ নতুনভাবে ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন জিল্লুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।
মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে ইতোমধ্যে সফলতার পরিচয় দিয়েছেন তিনি। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
দায়িত্ব গ্রহণের পর এক বক্তব্যে ওসি (তদন্ত) জিল্লুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন— এই এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। কেউ অপরাধ করলে তার পরিচয় বা প্রভাব বিবেচনা করা হবে না— আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের এই এলাকায় কোনো স্থান নেই।”
এদিকে স্থানীয় জনগণ নতুন এই কর্মকর্তার যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com