নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
চামড়া খাতের বিপর্যয় ও উত্তরণের পথ কোরবানির ঈদের অনবদ্য কারিগর: এক দিনের কসাইদের আকাশছোঁয়া কদর কুরবানীর অর্থনীতিতে চাঙ্গা গ্রামবাংলা এক লাখ কোটি টাকার প্রবাহে নতুন গতি পেল দেশের স্থানীয় বাজার ​ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা ​— আরবের ঐতিহ্য, পাশ্চাত্য বাস্তবতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট ​ঈদ-উল-আযহার আলোয় মোহাম্মদপুর-আদাবরে অনাগত দিনের নতুন প্রতিশ্রুতি: শারিয়া মোস্তাফিজ সিমির ঈদ বার্তা! ডিএনসিসির পশুর হাটের ইজারা: নিয়ন্ত্রণে বিএনপি নেতাদের একচেটিয়া আধিপত্য ​ত্যাগের মহিমায় দেশবাসীর পাশে: ইশতিয়াক আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা ​ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনোয়ার হাসান জীবন ভালুকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালো মোহাম্মদপুর প্রেসক্লাব
রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

রাজধানীর মিরপুরে রাজউকের অনুমোদিত নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে এই অনিয়মের সঙ্গে রাজউকের দুই কর্মকর্তা—অথরাইজড অফিসার মাসুক আহমেদ ও ইমারত পরিদর্শক মোহাম্মদ মোহনের সরাসরি সম্পৃক্ততার অভিযোগে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির ভূমিকা।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর-০২ এর মনিপুর এলাকায় অবস্থিত বাসা নং-৭৯৭-এ একটি ভবন অনুমোদিত নকশার তোয়াক্কা না করেই নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় সৈকত হোসেনের ছেলে শাহিনুর রহমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নকশাবহির্ভূত নির্মাণকাজ চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বড় অঙ্কের ঘুষ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ নির্মাণ শুধু নগর পরিকল্পনাকে ভেঙে দিচ্ছে না, বরং ঢাকাবাসীর জীবনকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তিস্বার্থে বিধিমালা লঙ্ঘন করে নগর ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করে তুলছেন।

এদিকে রাজউক সূত্র জানায়, ভবনটিতে ব্যত্যয় অপসারণের জন্য ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। তবে নির্মাণকারী পক্ষ হাইকোর্টে রিট দায়ের করলে আদালত থেকে স্থিতাবস্থা জারি হয়। সেই সুযোগে নির্মাণকাজ অব্যাহত রাখায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

অথরাইজড অফিসার মাসুক আহমেদ দাবি করেন, স্টে অর্ডার বাতিলের জন্য বিষয়টি আইন শাখায় পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই বক্তব্য দেন ইমারত পরিদর্শক মোহাম্মদ মোহন, যিনি বলেন, মামলার সারসংক্ষেপ আইন শাখায় পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া চলমান।

অন্যদিকে ভবনের নির্মাণকাজে যুক্ত প্রকৌশলী পাভেল হোসাইন জানান, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই কাজ এগোচ্ছে।

তবে অভিযোগকারী শাহিনুর রহমানের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে, যা প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে তারা ধারাবাহিকভাবে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, যথাযথ তদন্ত হলে দুর্নীতির প্রকৃত চিত্র এবং অবৈধ সম্পদের উৎস উন্মোচিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com