নোটিশ :
সারা দেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে "দৈনিক ভোরের হাওয়া" দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম Daily Bhorer Haoa সারা দেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দিচ্ছে। যারা সাংবাদিকতায় আগ্রহী, সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে দক্ষ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চান—তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
সংবাদ শিরোনাম:
আদাবর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী আদাবর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনের উদ্যোগে দেশের প্রথম বৃহৎ টেপ টেনিস টুর্নামেন্ট: প্রাইজমানি ৩ লাখ টাকা! সংরক্ষিত নারী আসনে ১০ প্রার্থীর নাম চূড়ান্ত করল জামায়াত বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা সোমবার কেরাণীগঞ্জে ইটাভাড়া-লংকারচর রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার
দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার

দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার

দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ থেকে। 

রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে (৭ম তলা) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের হজযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন এবং হজ মনিটরিং কমিটি-২০২৬ এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন এমপি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান।

এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক ভোরের হাওয়া © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com